আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


১৮ দলীয় জোটের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি স্থগিত

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে ও  নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বুধবারের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, স্মরকলিপি প্রদান কর্মসূচি স্থগিত করেছে এই জোট।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল একাদিক মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যাকলয় ঘেরাও্ ও স্মরকলিপি প্রদানের কথা জানানো হয়।

জামায়াত শিবিরের তাণ্ডবের জন্য কি এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে বিএনপির একাদিক প্রবীণ নেতা বাংলাদেশটাইমস.নেট’কে জানান  “অনিবার্য কারণবশত বুধবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। অন্য কর্মসূচি যথারীতি চলবে।এর বেশী আর কিছু নয় ”

কর্মসূচি প্রত্যাহার নিয়ে জোটের অন্য কোন দল মুখ খুলেনি।

 

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!