আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


লক্ষ্মীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

 

লক্ষ্মীপুরে হরতাল সমর্থকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পিকেটারদের হাতে পথচারীসহ পাঁচজন আহত হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের খণ্ড খণ্ড মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের বাগবাড়ী এলাকায় হরতালের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্টো নং ০২-২৪৪৮) জেলা প্রশাসকের কার্যালয়ের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি যাওয়ার সময় জামায়াত-কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে ছিলেন না। গাড়ি চালক আবুল হোসেনকে মারধর করে আহত করে জামায়াতকর্মীরা।

সদর থানার ওসি আলতাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহতদের মধ্যে আমেনা বেগম, শিপন ও নয়নকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হরতাল চলাকালে জামায়াতকর্মীরা শহরের দক্ষিণ তেমুহনী, মিয়ার রাস্তা মাথা, বাস টার্মিনাল, বাগবাড়ী, মান্দারী,চন্দ্রগঞ্জসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবির কর্মীরা রাস্তা অবরোধ করে রাখে।

এদিকে, নওগাঁয় ঢিলেঢালা হরতাল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। সকাল ৭টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় পিকেটিং করার সময় সাজ্জাদ (২০) ও তানজুল (১৮) নামে দুইশিবির কর্মীকে আটক করে পুলিশ।

এছাড়া কুমিল্লায় ভোর থেকেই বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে ৮টি এবং চৌদ্দগ্রামে ২টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!