আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


সারাদেশে পাম্প মালিক ও শ্রমিকরা কর্মবিরতিতে

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে রবিবার সকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকও শ্রমিকরা। রবিবার সকাল ৬টা থেকে তাদের ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদনাজমুল হক।তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাবো। কোনো পাম্প বা ট্যাংক লরি থেকে এক লিটার তেলও বিক্রি বা পরিবহন হবে না।তিনি জানান, পরিষদের মাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টন জ্বালানি তেলেরবিপণন হয়।এদিকে রবিবার সকাল থেকে পাম্পে তেল বিক্রি বন্ধের খবরে শনিবার পাম্পগুলোতেতেল নেয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। শনিবার রাতেও পাম্পগুলোতে ছিল অতিরিক্ত ভিড়। জটিলতা এড়াতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন গাড়ির মালিক-চালকরা। নাজমুল হক দাবি করেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তাদের প্রতি লরিতে খরচ বেড়েছে ৬২ হাজার টাকা। কমিশন বাড়ানো না হলে এই টাকা তুলে আনার উপায়থাকবে না।
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!