আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে গোটা জাতি পরাজিত হয়

 ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান বলেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আর কোন একক ব্যক্তি নয়, তিনি নিজেই একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান। সারা পৃথিবীর মানুষের শান্তির জন্য উপস্থাপিত তার শান্তির মডেল জাতিসংঘে গৃহীত হয়েছে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণের মধ্য দিয়ে এ জাতি রাষ্ট্রকে পরিপূর্ণতা দান করেছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে গোটা জাতি পরাজিত হয়।

শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহ পিটিআই খেলার মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, আওয়ামী লীগ নেতা শাহ মোঃ ওয়াজেদ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, পিটিআই সুপার শেখ সালমা নার্গিস, প্রভাত রঞ্জন বিশ্বাস, আ.ম বাবর আলী, ইয়ারুল ইসলাম প্রমূখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!