আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোপালপুর বার্তা ডেক্স :

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসর ভাতা অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যে প্রাপ্তির দাবীতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেনের মাধ্যমে  স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবসর গ্রহণের পর দীর্ঘদিন কল্যাণ ও অবসর ভাতা থেকে বঞ্চিত হন। এতে অনেকেই মানবেতর জীবনযাপনসহ অর্থাভাবে চিকিৎসা করাতে না পেয়ে মৃত্যুবরণ করেন। বক্তারা বলেন, “এই টাকা আমাদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হয়, তাই অবসর গ্রহণের ৬ মাসের মধ্যেই ভাতা পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়রুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী, সেক্রেটারি ওয়াহেদ আকন্দ বকুল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


Top