আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন

ডেক্স নিউজ :

গোপালপুরে মাছ ধরার দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার নলিন হতে সোনামুই পর্যন্ত যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন জানান, জাটকা ইলিশ সংরক্ষণে কারেন্ট জাল, চায়না জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল নিধনে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


Top
error: Content is protected !!