আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ীতে রোদশী রায়য়ান কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাবাড়ীর তালুকদার বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম সুজা তালুকদার, রোদশী রায়য়ান কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোবায়েত আকতার তালুকদার আপেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল হক সুমন, ঝাওয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল মাহমুদ শিমুল‌ তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোবহান, সোহেল রানা বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।


Top