আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা হাজী কল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পৌরসভার নন্দনপুর ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক জনাব আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, হাজী কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানা, আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনাসহ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের গোলজারী। সম্মেলনে উপজেলার ছয় শতাধিক হাজী অংশ গ্রহন করেন।


Top