আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ডেক্স রিপোর্ট :
টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে সোহান মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সভার পাকুয়া গ্রামের নিজ বাড়ীতে বিদ্যুতায়িত ব্যাটারী চালিত অটোরিক্সা স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান ওই গ্রামের অটোরিক্সা চালক সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, নিহত সোহানের বাবা প্রতিদিনের মত নিজ বাড়ীতে অটোর ব্যাটারী চার্জ দিয়েছিল। এমতাবস্থায় কোন একসময় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়। খেলতে গিয়ে সোহান ওই অটো স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


Top
error: Content is protected !!