আজ || সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :

আজ ৫ অক্টোবর গোপালপুরে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে হলরুমে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী হায়দার।

বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, সম্পাদক আরিফুল হক মঞ্জু, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজমা পারভীন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা দাবি করেন বর্তমান সরকারের আমলে ৬টি কমিশন করা হলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি। ফলে দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অসঙ্গতি দেখা দিয়েছে। সরকার অচিরেই যেন একটি শিক্ষা কমিশন গঠন করেন।
অনুষ্ঠানে ৮ জন গুণী শিক্ষককে সম্মানা ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!