আজ || রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আব্দুল মোমেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা সত্যতা স্বীকার করেছেন।

পদত্যাগপত্রে আলমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উল্লেখ করেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩২ এর উপধারা ২ মোতাবেক পদত্যাগ করার জন্য আবেদন করলাম।

এদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে দেশের অন্যান্য উপজেলার সাথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে।


Top
error: Content is protected !!