আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে স্বামীর হাতে দুই সন্তানের জননী খুন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে।
এ ঘটনায় হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা পুলিশ আটক করেছে। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।

জানা যায়, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজমান। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের উড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ীর সবাইকে এ ঘটনা জানায় সে। স্থানীয়রা রাতেই ফজলুকে আটক করে পুলিশে দেয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।


Top
error: Content is protected !!