আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালপুরে ক্রিকেট টুর্ণামেন্ট

কে এম মিঠু, গোপালপুর
গোপালপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালপুর সরকারি কলেজ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে অংশগ্রহণ করে গোপালপুর উপজেলা প্রশাসন বনাম গোপালপুর পৌরসভা একাদশ। দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে গোপালপুর থানা বনাম গোপালপুর সরকারি কলেজ দল। আগামী ১৯ নভেম্বর এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমুখ।


Top