আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুরে জমিতে পানি দেয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গইজারপাড়া গ্রামে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মোকাদ্দেছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল খালেক শুক্রবার বিকালে জমিতে ধানের চারা রোপনের জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। জমিতে পানি কম থাকায় প্রতিবেশি হবিবর রহমানের বিদ্যুতায়িত মোটর চালু করতে মেশিনঘরে প্রবেশ করে। সেখানে অন্য কোনো লোক না থাকায় নিজেই মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে প্রতিবেশি ও স্বজনরা খুঁজতে গিয়ে মেশিনঘরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেন পুলিশ। শনিবার সকালে নিহতের গ্রামের বাড়ীতে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!