আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু

কে এম মিঠু, গোপালপুর:
সারা দেশের ন্যায় গোপালপুর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকাল নয়টায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। স্থানীয় সাংসদ ছোট মনির উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন থেকে এ গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, অতিরিক্ত পু্লিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।


Top