আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে ফুটবলে চ্যাম্পিয়ন দলের সাথে মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গোপালপুর উপজেলা দলের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার উপজেলা পরিষদের হলরুমে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, বিশিষ্ট ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার ও সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জুন টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গোপালপুর উপজেলা দল ট্রাইবেকারে ৪-২ গোলে টাঙ্গাইল পৌরসভা দলকে পরাজিত করে।


Top