আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে সামাজিক সম্প্রীতির প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা

কে এম মিঠু, গোপালপুর :
অনলাইন ভিত্তিক সংগঠন শুভশক্তি বাংলাদেশ এর আয়োজনে গোপালপুর উপজেলার হেমনগরে শাখারিয়া স্টুডেন্টস ক্লাবের সদস্যদের স্বেচ্ছাব্রতী কাজে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির প্রয়োজনীয়তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ২০ জন সদস্য অংশগ্রহণ করে। কর্মশালায় নিজেদের গ্রামের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে পরিস্থিতি বিশ্লেষণপূর্বক পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনায় প্রতি মাসে একটি পাঠচক্র করার অংশ হিসেবে আগামী ১৯ জুলাই ‘আমার গ্রাম আমার ভাবনা’ বিষয় নির্বাচন করে। এছাড়াও এমাসেই একটি ব্লাডগ্রুপ ক্যাম্পেইনের পরিকল্পনাও করা হয়।

কর্মশালা পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া সমন্বয়কারী মাহমুদ আলী, ইউনিয়ন সমন্বয়কারী বিপ্লব তালুকদার ও নারীনেত্রী আনজু আনোয়ারা ময়না। কর্মশালায় সমন্বয়কারী হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাবের আহ্বায়ক মো. রবিন খান।


Top
error: Content is protected !!