আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার স্থানীয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, বিশিষ্ট ফুটবলার এডভোকেট আব্দুল গফুর, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

টুর্ণামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা দল অংশগ্রহণ করেছে।


Top