আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের হেমনগর কলেজ মাঠে ফুটবল টুর্ণামেন্ট শুরু

কে এম মিঠু, গোপালপুর :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ মাঠে ‘আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর ফুটবল টুর্ণামেন্ট ২০২০’ শুরু হয়েছে।

স্থানীয় সাংসদের পিতার নামানুসারে রবিবার (২৯ নভেম্বর) বিকেলে কলেজ কর্তৃক আয়োজিত এ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, গোপালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সর্বজন শ্রদ্ধেয় সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ, হেমনগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী, ক্রীড়াসংগঠক, সাংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার দর্শকমহল খেলা উপভোগ করেন।

টুর্ণামেন্টর উদ্বোধনী দিনে ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন পরিষদ দল টাইব্রেকারে গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে ৫-৪ গোলে পরাজিত করে।

নকআউট পদ্ধতিতে পরিচালিত এ ফুটবল টুর্ণামেন্টে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ দল, ২টি পৌরসভা দলসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ২০ ও ২২ ডিসেম্বর ২০২০ টুর্ণামেন্টের দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


Top
error: Content is protected !!