আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরবাসীর সাথে থানার নবাগত ওসির মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে গোপালপুর থানা প্রাঙ্গণে আয়োজিত, নবাগত ওসির যোগদান উপলক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমীর খসরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের পক্ষেসহ সদ্য যোগদানকৃত ওসি মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


Top