আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরের ভাষা সৈনিক হযরত আলী আর নেই

কে এম মিঠু, গোপালপুর :
বায়ান্নর ভাষা সৈনিক হযরত আলী আর নেই। আজ শুক্রবার বিকালে তিনি নিজ বাড়ী নবগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

হযরত আলী ১৯৩৭ সালে গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রুস্তম আলী। ৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি সূতিভিএম সরকারি পাইলট মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র এবং ক্লাস ক্যাপ্টেন ছিলেন। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে রাজপথে মিছিল বের করেন। এ মিছিলে নেতৃত্ব দেন স্কুল ক্যাপ্টেন আব্দুর রহিম। মিছিল করার অপরাধে পুলিশ সহপাঠী মহেন্দ্র দেবনাথসহ তাদের তিনজনকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলহাজতে পাঠায়। ২৫ দিন পর টাঙ্গাইল কারাগারে আনা হয়। চারদিন থাকার পর এখান থেকে তারা জামিনে মুক্তি পান। রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা শুরু করে। ১৯৯৮ সালে তিনি গোপালপুর উপজেলার বাগেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। অন্তিমকালে তিনি চার মেয়ে এক ছেলে রেখে গেছেন। একমাত্র পুত্র আশরাফুল আলম কলেজ শিক্ষক।

এছাড়া ভাষা আন্দোলনে অবদান রাখায় গোপালপুর উপজেলা পরিষদ ২০১০ সালে তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

আগামীকাল শনিবার (১০ অক্টোবর) সকাল নয়টায় নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে ভাষা সৈনিক হযরত আলীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এ ভাষা সৈনিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনি এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!