আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে পৌর চেয়ারম্যান খন্দকার মান্নানের ২৬তম মৃত্যুবার্ষিকী

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত খন্দকার আব্দুল মান্নানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে তাঁর বাস ভবন পৌরশহরের কোনাবাড়ীতে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, মরহুমের মাজার জিয়ারত ও আলোচনা সভা শেষে এক গণভোজের আয়োজন করা হয়।

এদিকে সকাল ১০টার দিকে পৌরসভা কার্যালয়ে মেয়র রকিবুল হক ছানার উদ্যোগ, দুইবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান প্রয়াত খন্দকার আব্দুল মান্নানের মৃত্যুবাষির্কী পালনে, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মেয়র রকিবুল হক ছানা, সচিব মো. রফিকুল হাসান, পৌর কাউন্সিলর আল মামুন, আব্দুল মজিদ, শমসের আলী, আব্দুস সালাম, মহিলা কাউন্সিলর বিউটি বেগমসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!