আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


ভূঞাপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

কে এম মিঠু, গোপালপুর :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের বন্যাকবলিত এলাকার পানিবন্দি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকটিম কমান্ড (আর্টডক) এর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে, বুধবার সকালে উপজেলার তাড়াই ঈদগাহ মাঠে, বন্যায় ক্ষতিগ্রস্ত গাবসারা ও অর্জুনা ইউনিয়নের প্রায় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আটা, লবন, তেল, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইলের আর্মি স্কুল অব এডুকেশন এন্ড এ্যাডমিনিস্ট্রেশনের মেজর মো. শাহ আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জোয়াহের আলী খান, ল্যান্সকর্পোরাল আনোয়ার হোসেন, সেনাসদস্য নাহিদ, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ অালম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসব ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!