আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরের হেমনগরে আওয়ামীলীগ নেতা মোস্তফার ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেক্স রিপোর্ট :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে, হেমনগরের কৃতিসন্তান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা।

হেমনগর ইউনিয়নকে মাদকমুক্ত করতে আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষ থেকে, গত রবিবার বিভিন্ন ওয়ার্ডে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল পৌঁছে দেন, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হেমনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আহসান আল-ইমরান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান আহাম্মেদ ইমন, নিয়ামুল আল-নিলয়, হাফিজুর রহমান জীবন, ছাব্বির আহমেদ স্বপন প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!