আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ওয়ালটন প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা :

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে ওয়ালটন প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রফিক ইলেকট্রনিক্সের আয়োজনে, কুমুল্লী একতা যুব সংঘের সার্বিক সহযোগিতায় উপজেলার বেলুয়া বাজার মাঠে এ প্রিমিয়ার লীগ খেলার শুভ উদ্বোধন করা হয়।

হেমনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ওয়ালটন প্রিমিয়ার লীগ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, রফিক ইলেকট্রনিক্সের পরিবেশক মো. রফিকুল ইসলাম, প্রভাষক রকিব উদ্দিন আতিক, আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ আহবায়ক শফিকুল ইসলাম শফিক ও যুগ্ম আহবায়ক আলমগীর রানা প্রমূখ।

খেলায় চট্রগ্রাম দল প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১২০ রান করে। জবাবে সিলেট দল ১ ওভার হাতে রেখেই ৯ উইকেট জয়লাভ করে।


Top
error: Content is protected !!