আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মানবকল্যাণের মানুষ খন্দকার শাহজাহানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কে এম মিঠু, গোপালপুর :

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মানব ও সমাজকল্যাণে নিবেদিত মানুষ প্রয়াত খন্দকার শাহজাহানের ৫ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়েছে।

খন্দকার শাহজাহান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ সংগঠক, উপস্থাপক, সূতী ভিএম পাইলট মডেল সরকারি হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি, গোপালপুর পাবলিক ক্লাবের সম্মানিত সদস্য, গোপালপুর থেকে প্রকাশিত সাহিত্যপত্র ‘আঁচড়’ পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য, সাংস্কৃতিক সংগঠন ‘মেঠোপথ’ এর উপদেষ্টা ও গোপালপুর হাজী কল্যাণ পরিষদের সাবেক প্রচার সম্পাদকসহ বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর বুধবার সকাল ৮:৩০ মিনিটে, পঞ্চাশ বছর বয়সে তিঁনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ আসর সূতী ভিএম হাইস্কুল মাঠে জানাযা শেষে তাঁর গ্রাম বসুবাড়ী সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


Top