আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সাপ সম্পর্কে জনসাধারণের জন্য কিছু তথ্য ও উপদেশ

আপনাকে সর্প দংশন করলে কি করবেন?

** অনুগ্রহপূর্বক ভয় পাবেন না। বেশীরভাগ সাপ অবিষধর।

** দংশিত অঙ্গ (হাত কিংবা পা) বিশ্রামে রাখুন। পায়ে দংশন করলে বসে পড়ুন, হাঁটবেন না।

** হাতে দংশন করলে হাত নাড়াচাড়া করবেন না।

** হাড় ভাঙ্গলে যেভাবে কাঠ-ব্যান্ডেজ দিয়ে স্প্লিন্ট (Splint) করে ঐভাবে ব্যবস্থা নিন।

** দংশিত অঙ্গে গিঁট দিবেন না।

** সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নিন, মটরবাইক/এ্যাম্বুলেন্স এর সাহায্য নিন।

** দংশিত স্থানে কাটবেন না, সুঁই ফুটাবেন না, কিংবা কোন রকম প্রলেপ লাগাবেন না।

** ওঝা বা বৈদ্য দিয়ে চিকিৎসা করে কিংবা ঝাড়-ফুঁক করে অযথা সময় নষ্ট করবেন না।

সর্প দংশন কিভাবে এড়ানো যায়?

** বাড়ীর চার পাশ পরিস্কার রাখুন। শোয়ার ঘরের সাথে খাবার সামগ্রী যেমন ধান-চাল, হাঁস-মুরগী, কবুতর না রাখা উত্তম।

** খাটের উপর মশারী ব্যবহার করে ঘুমাবেন, মেঝেতে ঘুমাবেন না। রাতের বেলায় মাচায় শোয়ার ব্যাপারেও বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

** ঘাসের মধ্যে কিংবা ঝোপ-ঝাড়ের ভিতর খুব সাবধানে হাঁটুন ও লম্বা জুতো কিংবা বুট জুতো পড়ুন।

** রাতে বের হলে আলো-লাঠিসহ বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

** গর্তের মধ্যেও হাত কিংবা পা দিবেন না ও স্তুপকৃত লাকড়ি অথবা খড় খুব সাবধানে নাড়াচাড়া করুন।

** মাছ ধরার সময় ‘চাঁই’ বা জালের মধ্যে হাত দেওয়ার আগে সাপ আছে কিনা দেখে নিন।

এছাড়াও-

** অন্ধকার স্থানে টর্চলাইট ব্যবহার করুন।

** মাটিতে শোয়া পরিহার করুণ।

** শোবার সময় হাতের কাছে লাঠি রাখুন।

তথ্যসূত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


Top
error: Content is protected !!