আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সাংবাদিক পিতার ইন্তেকাল

গোপালপুর বার্তা ডেক্স :

দৈনিক যুগান্তর ও মজলুমের কন্ঠের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেনের বাবা, নবগ্রাম দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী, উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম (বাজার সংলগ্ন) গ্রামের বাসিন্দা মো. শাহজাহান আলী (৫২) আর নেই।

তিঁনি আজ শনিবার (১০ আগস্ট) নিজ বাড়িতে দুপুর ১২:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে, নবগ্রাম সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

মো. শাহজাহান আলীর মৃত্যুতে নবগ্রাম দাখিল মাদ্রাসা, গোপালপুর প্রেসক্লাব, আলমনগর ইউনিয়ন পরিষদ, নবগ্রাম বণিক সমিতি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।


Top