আজ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরের ধোপাকান্দিতে হতদরিদ্রদের মাঝে ঈদের কাপড় বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এমপি’র পক্ষে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বয়স্ক এবং হতদরিদ্র শিশুদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৯ আগস্ট) স্বপ্ন পূরণ ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় দুই শতাধিক ঈদের নতুন কাপড় বিতরণ করেন।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আরিফ তালুকদার, মো. আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শফিকুল ইসলাম শফিক, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুয়েল রানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Top