আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্ম-বিরতি

কে এম মিঠু, গোপালপুর :

সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি, পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন ব্যাপি কর্ম-বিরতি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ১টা পর্যন্ত পৌরসভা চত্বরে কর্মবিরতি পালন করে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন।

পৌর সচিব রফিকুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রঞ্জিত কুমার ঘোষ, আবদুর রশিদ, ইকবাল হোসেন, সহিদুল ইসলাম টুটুল, আব্দুল হান্নান ভোলা, আবু হানিফ, জাহিদুল ইসলাম, ফজলুল হক, মোকাদ্দেছ হোসেন প্রমুখ।

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্তু পৌরসভার পর্যাপ্ত তহবিল না থাকায় কর্মচারীদের বেতনসহ অন্যান্য সুবিধাদি নিয়মিত পাচ্ছে না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!