আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে মেয়র গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহী সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ট্রাইব্রেকারে টাঙ্গাইল ফুটবল একাদশকে ৪-৬ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গোপালপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ইমরান হোসেন।

পরে মেয়র রকিবুল হক ছানার সৌজন্যে গোল্ডকাপ এবং ওয়ালটনের সৌজন্যে ফ্রিজ পুরস্কার হিসাবে প্রধান করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

খেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা প্রমূখ।


Top