আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

নিউজ ডেক্স ।। গোপালপুর বার্তা :

টাঙ্গাইলের গোপালপুরে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে মাসব্যাপী এ ফুটবল টুর্ণামেন্টে বিভিন্ন জেলার ১৫টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে।

পৌর মেয়র রকিবুল হক ছানার সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী সরকারি সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জামালপুর ফুটবল একাদশ বনাম টাঙ্গাইল ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস। এসময় হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সরকারি সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, বিশিষ্ট ক্রীড়াবিদ তোরাপ আলী শিকদার, শহর আওয়ামীলীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় শক্তিশালী টাঙ্গাইল ফুটবল একাদশ জামালপুর ফুটবল একাদশকে ১-৮ গোলে পরাজিত করে।


Top