আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে ভূটিয়া যুব সংঘ কর্তৃক আয়োজিত শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের এ ফাইনাল খেলায় গোপালপুর উপজেলার জোতগোপাল একাদশ রায়ের মাকুল্যা একাদশকে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

১৬ দলের অংশ নেয়া শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্ণামেন্টের এ ফাইনাল খেলায় ভূটিয়া এগ্রো লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!