আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে নৌকার মাঝি ছোট মনিরকে বিজয়ী করার লক্ষে ছাত্রলীগের বর্ধিত সভা

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল):

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে গোপালপুর উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন দল মনোনিত নৌকা মার্কার প্রার্থী এবং জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. খাইরুল ইসলাম, মীর রেজাউল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান রনি, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন, সোহানুর রহমান সোহান, শফিকুল ইসলাম শফিক, আকরামুজ্জামান পাভেল, মানিক চক্রবর্তী, আলমগীর রানা, মো. সোহেল খান, সবুজ তালুকদার প্রমূখ।

বর্ধিত সভায় ছাত্রলীগ নেতাকর্মীরা একাট্টা হয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার মাঝি তারুণ্যের অহংকার তানভীর হাসান ছোট মনিরকে বিপুল ভোটে বিজয়ী করতে শপথ গ্রহন করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!