আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন এবং সম্পাদক কবির আহমেদ খানকে আজ শুক্রবার সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমীন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আখতার হোসেন খান, ঘাটাইল প্রেসক্লাবের সম্পাদক নুরুজ্জামান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আমিনুল ইসলাম, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক কাজল আর্য্য, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দৈনিক অর্থনীতির সাইফুল ইসলাম  প্রমুখ।

সংবর্ধনায় সভায় অংশ নেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত উত্তর টাঙ্গাইল বিভিন্ন উপজেলার ক্লিনইমেজের সংবাদকর্মী।


Top