আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামকে মিনি বাংলাদেশ তৈরির ঘোষণা

রুবেল আহমেদ, বিশেষ সংবাদদাতা :

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন ঐতিহাসিক স্থাপনা ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ পরিদর্শনকালে দক্ষিণ পাথালিয়া গ্রামকে মিনি বাংলাদেশে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন এননটেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুস বাদল।

গতকাল সোমবার বেলা ৩টায় হেলিকপ্টারযোগে তিনি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শনসহ নির্মাণ কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম ও এননটেক্স গ্রুপের পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস।

আলহাজ্ব মো. ইউনুস বাদল মসজিদ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ঘোষণা দেন, গ্রামবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের নির্মাণের স্থান দক্ষিণ পাথালিয়া গ্রামকে তিনি মিনি বাংলাদেশে রূপান্তরিত করবেন। এ গ্রামে শিল্পকারখানা স্থাপন করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং দক্ষিণ পাথালিয়া গ্রাম হবে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর। তিনি আরও বলেন, দেশ-বিদেশ ঘুরে আমার পর্যটন বিষয়ক সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে স্থাপনা তৈরি করা হবে, যা দেশ-বিদেশের লক্ষ মানুষ এসব স্থাপনা দেখতে আসবে।

এসময় গ্রামবাসী সমস্বরে সকল কাজে আলহাজ্ব মো. ইউনুস বাদকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, শিল্পপতি আলহাজ্ব মো. ইউনুস বাদল গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারের সহযোগিতায় হেমনগর ইউনিয়নের যমুনা নদীবর্তী এলাকা সোনামুই চরাঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার জন্য ইতোমধ্যে জমি খরিদ করেছেন।


Top
error: Content is protected !!