আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৪৬তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর উপজেলা স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার দিলরুবা শারমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদরাসার প্রধান ও ক্রীড়ামোদীগণ।

৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৭-০ গোলে ঝাওয়াইল মহেকু উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।


Top
error: Content is protected !!