আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা : গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল এডভাইজারি কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর নামানুসারে আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মাট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর গাউছুল আজম শিমু, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কাজিপুর আলহাজ ফরহাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম মাস্টার, আজগড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, সহকারি শিক্ষক একরামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম, জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের অর্ধশত প্রতিবন্ধী শিক্ষার্থী।


Top