আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বখাটে দ্বারা মহিলা উত্যক্তকরণের ঘটনায় তুলকালাম কান্ড

স্কুলে ঢুকে শিক্ষককে বেদম পিটুনি, বাসাবাড়ি-দোকানপাট ভাংচুর, পুলিশ মোতায়েন

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলাদের উত্যক্তকরণের ঘটনায় চার বখাটেকে ভৎসর্ণ করায় আজ শনিবার উপজেলার ঝাওয়াইল বাজারে তুলকালাম কান্ড ঘটে।

পুলিশ জানায়, সীমান্ত বাজার বণিক সমিতি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েক বখাটে মহিলাদের উত্যক্ত করে। বাজার কমিটি চার বখাটেকে ভৎসর্ণার পর অনুষ্ঠান থেকে বের করে দেয়। বখাটেরা ঝাওয়াইল বাজারে ফিরে মোহাইল গ্রামের সরকার দলীয় কয়েক সন্ত্রাসীর সহযোগিতায় দুপুর ৪টার সময় লাঠিসোটা ও দাকুড়াল নিয়ে ঝাওয়াইল হাইস্কুলে চড়াও হয়। তারা পরীক্ষা হলে ঢুকে কর্তব্যরত শিক্ষক মেহেদী হাসান মুকুলকে ছাত্রছত্রীদের সামনে বেদম পিটুনি দেয়। তারা মেহেদী হাসানের বাসাবাড়িও ভাংচুর করে। খবর পেয়ে মেহেদী হাসানের পাকুটিয়া গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে মোহাইল গ্রামের কয়েক ব্যবসায়ীর দোকান ভাংচুর করে।

পরে উভয় পক্ষের কয়েক শত সশস্ত্র লোক সংঘাতে জড়াতে প্রস্তুত হয়। থানা পুলিশ খবর পেয়ে সশস্ত্র গ্রুপের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।

ঘটনাস্থল থেকে গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।


Top