আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১১ মার্চ, শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কে এম গিয়াস উদ্দিন ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তানভীর হাসান (ছোট মনির)। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, প্রভাষক নূরনবী বালাম, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, সমাজ সেবক ডা. কে এম আবুল হাসেম, মো. বেলায়েত হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু, ব্যবসায়ী মো. সোহেল রানাসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Top
error: Content is protected !!