আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গিনেসে বাংলাদেশের কয়েকটি রেকর্ড !

নিউজ ডেক্স : ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ নামের বইটি আজ সারাবিশ্বে পরিচিত। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৫ সালের ২৭ আগস্ট। পৃথিবীতে সংঘটিত যাবতীয় ঘটনা ও বিষয়ের সাম্প্রতিকতম রেকর্ড বা তথ্য এই বইতে সংকলিত হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশও নাম লিখিয়েছে এই বইয়ে। বাংলাদেশের কয়েকটি রেকর্ড নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত
২০১৪ সালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। যা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।

হাত ধোয়ার রেকর্ড
২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে ৫২ হাজার ৯৭০ জন মানুষ একসঙ্গে হাত ধুয়ে বিশ্ব রেকর্ড করে। যেটি ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার পরিচালিত একটি আয়োজন ছিলো।
সবচেয়ে পাতলা দেশ
রাষ্ট্রতো আর পাতলা হতে পারে না, পাতলা হতে পারে তার মানুষ৷ সেই হিসেবে ২০১০ সালে বিশ্বের ‘সবচেয়ে পাতলা দেশ’ হিসেবে বাংলাদেশের নাম ওঠে গিনেস বইয়ে৷ সেই সময় মেয়েদের গড় বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) ছিল ২০.৫, আর পুরুষদের ২০.৪৷
সবচেয়ে ভারি শিল
১৯৮৬ সালের ১৪ এপ্রিল গোপালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছিল৷ সেই সময় যে শিল পড়েছিল তার কোনো কোনোটির ওজন ছিল প্রায় এক কেজি৷ ঐ দিন ৯২ জন নিহত হয়েছিলেন৷
পাঁচ ভাই বিয়ে করেন পাঁচ বোনকে
১৯৭৭ থেকে ১৯৯৬ সালের মধ্যে নরেন্দ্র নাথ ও তারামনি রায় দম্পতির পাঁচ মেয়ের সঙ্গে তারাপদ কর্মকার ও খানা রানি রায় দম্পতির পাঁচ ছেলের বিয়ে সম্পন্ন হয়।
ফুটবল শৈলী
রোলার স্কেটের উপর দাঁড়িয়ে মাথার উপর ফুটবল নিয়ে ২৭.৬৬ সেকেন্ডে ১০০ মিটার পার হয়েছেন আব্দুল হালিম৷ ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এই নৈপুণ্য দেখান তিনি৷
দীর্ঘতম মানববন্ধন
২০০৪ সালের ১১ ডিসেম্বর ৫০ লক্ষেরও বেশি মানুষ একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়েছিলেন৷ সরকারের বিরুদ্ধে ‘অনাস্থা’ প্রকাশের এই কর্মসূচির আয়োজনে ছিল আওয়ামী লীগ৷ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই মানববন্ধন ১,০৫০ কিলোমিটার দীর্ঘ ছিল৷
বন্যায় রেকর্ড সংখ্যক গৃহহীন মানুষ
১৯৯৮ সালে বাংলাদেশের প্রায় ৫৭ শতাংশ এলাকা বন্যা কবলিত হয়েছিল৷ সেই সময় প্রায় ২৫ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছিল৷
সাইকেল চালিয়ে রেকর্ডবুকে
এক সারিতে একসঙ্গে ১,১৮৬ জন সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম বড় সংগঠন ‘বিডিসাইক্লিস্টস’৷ ২০১৬ বিজয় দিবসে সংগঠনটি এই সাইকেল চালনার আয়োজন করেছিল৷
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি
গিনেস বলছে, ২০১০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ২২ লক্ষ ২১ হাজার৷ দেশটির আয়তন ৫৫ হাজার ৬০০ বর্গকিলোমিটার৷ সেই হিসেবে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ২,৯১৮ জন৷
সবচেয়ে ঝাল মরিচ
মরিচের নাম ভুত জলোকিয়া! অন্য নাম নাগা মরিচ। জন্মস্থান বাংলাদেশ, ভারতের আসাম, মিজোরাম ও নাগাল্যান্ড। বর্তমানে এটি তার রেকর্ড হারিয়েছে অস্ট্রেলিয়ার ত্রিনিদাদ স্করপিয়ন “বুচ টি” মরিচের কাছে। এর আগে নাগা মরিচই ছিল পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!