আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সাংবাদিকের পিতৃ বিয়োগ

কে এম মিঠু, গোপালপুর :

দৈনিক ইত্তেফাকের টাঙ্গাইলের গোপালপুর সংবাদদাতা, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিনের পিতা বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আলহাজ হাতেম আলী তালুকদারের ঘনিষ্ঠ সহচর মোঃ হাতেম আলী (৯৪) আজ বুধবার ভোরে দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ মাগরিব মরহুমের নিজবাড়ী গোপালপুর উপজেলাধীন চাতুটিয়া ফাযিল মাদ্রাসা ময়দানে জানাযা নামায শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ উপজেলার শাঘাটা নামক স্থানে গাড়ি দুর্ঘটনায় আহত হলে প্রথমে তাকে স্থানীয় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।


Top
error: Content is protected !!