আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে প্রীতি মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :
Photo-Gopalpur-Tangail 18.04 (2)টাঙ্গাইলের গোপালপুরে অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবল দল বনাম তিন বারের জাতীয় চ্যাম্পিয়ন সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবল দল সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে। অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবল দলের পক্ষে একমাত্র গোলটি করেন খাগড়াছড়ির মেয়ে আনুচিং মার্গানী।
গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানার সার্বিক ব্যবস্থাপনা ও ঘাটাইল মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের সৌজন্যে খেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. কে এম আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল জুব্বার সরকার, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যার আব্দুল হাই, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান আবুল কালাম জুরাত, প্রবীন শিক্ষক শামছুল হক প্রমূখ।

পুরস্কার প্রদান শেষে খেলায় একমাত্র গোলদাতা আনুচিং মার্গানীকে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি) নগদ পাচঁ হাজার টাকা প্রদান করেন।


Top
error: Content is protected !!