আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের শুভ কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত

শামীম হোসাইন শুভ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা :

Desktop

গত সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছাত্রলীগের কেন্দ্রীয়  সভাপতি সাইফুর রহমান সোহাগ ও  সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন  স্বাক্ষরিত এই  কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র,  শামীম হোসাইন শুভ  উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শামীম হোসাইন শুভর গ্রামের বাড়ি  টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নারুচি গ্রামে। গোপালপুর বার্তা২৪.কম এর সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান- তার রাজনীতিতে আসার অনুপ্রেরণা তার মা এবং বাবা। বাবার সামাজিক কর্মকাণ্ড তাকে রাজনীতিতে আসতে এবং মানুষের জন্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। শামীম হোসাইন শুভর  রাজনৈতিক আদর্শ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতিতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুভ জানায়েছেন- বাংলাদেশের ৬৩ শতাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। তিনি এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ করার কাজ করে যাবেন ।


Top
error: Content is protected !!