আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মেয়র প্রার্থী মো. এনামুল হকের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা:

Photo-Gopalpur-Tangail 06.12.2015 (1) copy

গোপালপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মো. এনামুল হকের জানাজা নামাজ আজ ৬ ডিসেম্বর বাদ যোহর পৌর শহরের ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান শেষে ডুবাইল সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে জেলা উপজেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দ, হাজারো নেতাকর্মীসহ সাধারন ভোটারা অংশগ্রহন করে।

উল্লেখ্য, মো. এনামুল হক পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েিেছলেন। তিঁনি গতকাল মেয়র পদে মনোনয়নপত্র বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবরে হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর শুনে এনামুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তার সঙ্গীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল আলম তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ধারনা করা হয় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যু রহস্যজনক দাবী করলে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছিলো। গোপালপুর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট অন্তত তিন দিন পর হাতে পাওয়া যাবে।


Top
error: Content is protected !!