আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

নিজস্ব সংবাদদাতা :

Digital Mela-Gopalpur-Tangail 07.09.2015 (2)

গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ স্লোগানে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় গোপালপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

কর্মসূচী উপলক্ষে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে ডিজিটাল মেলার ১৪টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা আশরাফী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহর উদ্বোধন করেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। আলোচনা সভায় অংশ নেন পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ প্রমুখ।

পরে অতিথি বৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা আশরাফী জানান, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দু’দিন এ মেলা চলবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!