আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে এরশাদ আলী মাস্টারের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

a (1)

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষানুরাগী মো. এরশাদ আলী মাস্টারের স্মরণে দোয়া ও আলোচনা সভা আজ শনিবার বিকেলে পৌর শহরের ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষানুরাগী নবাব আলী মাস্টারের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ গ্রহন করেন, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আব্দুল লতিফ, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, ইব্রাহিম সরকার, খন্দকার গিয়াস উদ্দিন ইঞ্জিনিয়ার, জহুরুল ইসলাম ইঞ্জিনিয়ার, বদিউজ্জামান শিকদার বাদল, আব্দুল হাই সুমরী, আব্দুল জব্বার চেয়ারম্যান, ডা: মানসুর রহমান, মোহাম্মদ আলী, এনামুল হক, রুহুল আমীন বাবু প্রমুখ।
শিক্ষানুরাগী মরহুম মো. এরশাদ আলী মাস্টার গত ৭ ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।


Top
error: Content is protected !!