আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পারবে ‘পিপার’ রোবট

image_93277.robot
জাপানের রোবট নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক এমন এক রোবট আবিস্কার করেছে যা মানুষের আবেগ অনুভূতি বুঝতে পারবে। রোবটটির নাম তারা দিয়েছেন ‘পিপার।’ ফেব্রুয়ারিতে এই রোবটটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। এক্ষেত্রে প্রতিটি রোবটের দাম পড়বে এক হাজার ৯ শত মার্কিন ডলার। ‘পিপার’-এর দেখে পথচলার জন্যে রয়েছে দু’টি চোখ, কাজ রার জন্যে রয়েছে দুটি হাত। শুধুমাত্র চলার জন্যে পায়ের বদলে এই রোবটে ব্যবহার করা হয়েছে চাকা।

এই রোবটের বুকেই রয়েছে ডিসপ্লে প্যানেলের ফ্ল্যাট মনিটর। সম্প্রতি টোকিওতে জনসম্মুখে এই রোবটের আত্নপ্রকাশ সম্পন্ন হয়। সেখানে এই রোবট রান্না করেছে, গান গেয়েছে এবং সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসাইয়োসি সনের সঙ্গে ভাব বিনিময় করেছে। রোবটটি সম্পর্কে মাসাইয়োসি সন বলেন, “উচ্চ শক্তির সেন্সর বসানো হয়েছে এতে। এছাড়াও ক্লাউড বেইসড এওয়ান সিস্টেমে পরিচালিত এই রোবটের মাথায় রয়েছে ‘ইমোশনাল ইঞ্জিন।’ যেকারণে এটি আপনার অনুভূতি বুঝতে পারবে। আমাদের লক্ষ্য ছিল অনুভূতি সম্পন্ন রোবট তৈরী করা যাতে মানুষের মুখে হাসি ফোটে।” উল্লেখ্য, জাপানে কাজকর্মে রোবটের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। অনেকে আবার রোবটকে সঙ্গী হিসেবেই ব্যবহার করেন।


Top